৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ক্লোজড

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ক্লোজড

ডায়াল সিলেট ডেস্ক:-

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমকে ক্লোজড করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

পুলিশ জানায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম তার বাসা থেকে ৪ লাখ টাকা চুরির সন্দেহে তারই গাড়িচালকের বাসায় প্রবেশ করে ভাঙচুর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় আজ তাকে ক্লোজড করা হয়।

পুলিশ সুপার সাজেদুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে তাকে ক্লোজড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।