শুক্রবার ( ১৬ অক্টোবর ) বিকাল ১৬:০০ ঘটিকায় এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় ০৩ জন আসামি গ্রেফতার সংক্রান্তে প্রেস ব্রিফিং প্রদান করেন।
গত ১১ অক্টোবর রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনী সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের ফাঁকা জায়গায় রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় গ্রেফতাকৃত আসামীরাসহ অপরাপর আসামিরা ভিকটিম হৃদয় হরিজন (৩৩)-কে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ০৯:৩০ ঘটিকায় তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১৯, তারিখ-১২ অক্টোবর ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
পরবর্তীতে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকশ দল ১৫ অক্টোবর . সকাল ০৭:০০ ঘটিকায় নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২নং আসামী ইমন আহমেদ (২৬), ৩নং আসামী রুমান আহমদ সাজ্জাদ (২৫) ও ৪নং আসামী পারভেজ (২২)-কে গ্রেফতার করে। ১নং আসামী সহ পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা:
১। ইমন আহমেদ (২৬), পিতা- আব্দুল হামিদ, মাতা- সাবিয়া বেগম, স্ত্রী- সোনিয়া বেগম, সাং- নূরপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট; বর্তমানে- পুরানলেন গলি, ডায়াবেটিস হাসপাতালের পিছনের মেস, জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট। আসামি ইমন আহমেদের বিরুদ্ধে ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ০১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২। রুমান আহমদ সাজ্জাদ (২৫), পিতা- মোঃ হরুফ আলী মিয়া, মাতা- সুফিয়া বেগম, স্ত্রী- নাছিমা বেগম, সাং- বলাউড়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট; বর্তমানে- ওসমানী মেডিকেল এলাকা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট। আসামি রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে ০২টি চুরির মামলা ও ০২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
৩। পারভেজ (২২), পিতা- নুর মিয়া, মাতা- আমিরুন বেগম, সাং- সোনাতলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট; বর্তমানে- পুরানলেন গলি, ডায়াবেটিস হাসপাতালের পিছনের মেস, জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট। আসামি পারভেজের বিরুদ্ধে ০৫টি চুরির মামলা রয়েছে।