সিলেট প্রতিনিধি* :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও আয়োজনের খোঁজখবর নেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।