১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বিধিনিষেধ না মানায় জরিমানা, আটক

ডায়ালসিলেট ডেস্ক :: মৌলভীবাজারে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১৩৬ ব্যক্তিকে ৮৬ হাজার ২শ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

এছাড়া সোমবার (১২ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৫ জনকে ও ৩৩টি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসন জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৩৬ ব্যক্তিকে মোট ৮৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। এবং ১৫ জন ব্যক্তিকে ও ৩৩ টি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে।

লকডাউন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ডায়ালসিলেট/এম/এ/