ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, সিলেটের গ্রামেগঞ্জে লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রতীক এবার লাঙ্গল। লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে ষড়যন্ত্র করে বিজয় ঠেকানো যাবেনা।
আতিক বলেন, আল্লাহর ওয়াস্তে আমাকে একটিবার সুযোগ দিন। কথা দিচ্ছি আমানতের খেয়ানত করবোনা। দলমত নির্বিশেষে লাঙ্গলকে বিজয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন সেন্টার কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মুরব্বি মবশির আলী, জাতীয় পার্টি নেতা এম এ শহীদ, বদরুল ইসলাম, রাহাদুজ্জামান রাকা, রমজান আলী, হেলাল উদ্দিন প্রমুখ।
ডায়ালসিলেট/এম/এ