১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করছে যুক্তরাজ্য

 

ডায়ালসিলেট ডেস্ক :: যুক্তরাজ্যে ভ্রমণের এবার ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশকে এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস শুক্রবার এক টুইট বার্তায় নতুন এই সিদ্ধান্তের কথা জানান।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের সবচেয়ে বেশী ঝুকিপূর্ণ আরও ৫৯টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়।

তবে দেশটির নতুন সিদ্ধান্তে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ মোট ৮টি দেশকে কোভিডের উচ্চ ঝুঁকির ‘রেডলিস্ট’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাকি সাতটি দেশ হলো-তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান।

টুইট বার্তায় ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস উল্লেখ করেন, আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের স্থানীয় সময় ভোর চারটা থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });