৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যার মামলার আসামি গ্রেফতার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যার মামলার আসামি গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্কঃ-

ঢাকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক থাকা হত্যার মামলার আসামি রিপন (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব-৯)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে রিপনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার রামেশ পুর থানার কমলগঞ্জ এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েকজন কারাবন্দি ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা চালায়। তারা ভবন ভাঙচুর, দাঙ্গা ও অগ্নিসংযোগ করে কারাগার থেকে বের হওয়ার পর ১টা থেকে ২ ঘটিকার মধ্যে বাউন্ডারির উপর দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে রিপনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বধাহ্মণবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।