জাতীয়

COP31 সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

COP31 সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP31 সম্মেলনে বিভিন্ন দেশের ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১১ নভেম্বর) সম্মেলন চলাকালে তিনি ইন্দোনেশীয় প্রতিনিধি দলের প্রধান হাশিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।