সিলেট সীমান্তে একদিনে ১ কোটি ১২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয়টি থানা এলাকায় গত অক্টোবর মাসে বিভিন্ন অভিযানে ৬৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) এসএমপির অক্টোবর মাসের অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ধারসংক্রান্ত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নিয়মিত মামলায় ১৯৫ জন, ওয়ারেন্ট তামিলের মাধ্যমে ১১৮ জন এবং প্রসিকিউশন দাখিলের মাধ্যমে ২৭১ জনসহ বিভিন্ন অভিযান ও বিশেষ কার্যক্রমে মোট ৬৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময়ে মাদকবিরোধী অভিযানে ৫৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৮ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯৪ বোতল বিদেশি মদ, ৪০ বোতল কোডিনযুক্ত সিরাপ এবং ২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩৫ হাজার ৮২২ কেজি টমেটো, ৩০৩টি কম্বল, ২৯টি শাড়ি, ৬৪০ প্যাকেট ওয়েফার, ৪৭৪টি রেড ব্লু এনার্জি ড্রিংকস, ১৯০টি হরলিক্সের বয়াম, ৩০০ প্যাকেট লবণ, দুই বস্তা সাইট্রিক অ্যাসিড, দুই কার্টন ফেসওয়াশ, ৩০ কার্টন সিরাম, ১০ কার্টন ফেসক্রিম, ১৫০ বোতল তেল, ৪০ বক্স চকলেট, ৩০ প্যাকেট কিসমিস, ৪০টি সাবান, ৮০টি রাইস ফেসওয়াশ, ৩০০ কেজি জিরা, ২ হাজার ৬৪০ পিস জুস, ৬২০ প্যাকেট ফুচকা এবং ৫ হাজার ৮৫০টি মেন্টস রোল উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।

এসএমপি জানিয়েছে, অপরাধ দমন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।