দীর্ঘ ৫ বছর ১০ মাস পর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৮ আসামীদের মধ্যে ১ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় বাকি ৪ জনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। আজ সকালে মামলার ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।
উল্লেখ্য, গত ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।
এ ঘটনার পর সিলেটসহ সারাদেশে ধর্ষনের বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন শ্রেণী-পেশার রাস্থায় নেমে পড়ে আন্দোলন করে । পরে পুলিশ প্রশাসন চাপের মুখে পড়ে ঘটনায় তদন্ত ও আসামীদের গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ-র্যাব ও গোয়েন্দা সংস্থা।
তিন দিনের মাতায় গোয়েন্দা তৎপরতায় সকল আসামিকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। পরে ২০২১ সালের ৩ ডিসেম্বর গ্রেফতারকৃত আট আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।
পরে ২০২১ সালের ৩ ডিসেম্বর গ্রেফতারকৃত আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এরপর থেকে আদালত তার কার্যক্রম চালিয়ে যায়।