জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথপুর পৌর পয়েন্টেস্হ একমাত্র আধুনিক আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নিত্য নতুন সাজে সজ্জিত এ হোটেলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। আজ ৯ অক্টোবর সকাল ১১ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে
আবাসিক হোটেল সানলাইট-এর উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মারজান, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু এবং বিএনপি নেতা তকবুর আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সহ সভাপতি আব্দুল হাই, কার্যকরী পরিষদ সদস্য, গোবিন্দ দেব, হুমায়ূন আহমেদ, আমিনুল হক শিপন,গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন হোটেল সানলাইট-এর ব্যবস্থাপনা পরিচালক শিক্ষক শিপন মিয়া এবং হোটেল ম্যানেজার মনোজ কান্তি ভট্টাচার্য। ব্যবস্থাপনা পরিচালক মনির মিয়া প্রবাসী জিল্লুর রহমান, প্রমুখ।
এ সময় জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, আবাসিক হোটেল ‘সানলাইট’ জগন্নাথপুরে আসা ভ্রমণপিপাসু ও ব্যবসায়ীদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে আবাসন খাতে একটি নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার বলেন, জগন্নাথপুরে ভালো উন্নত মানের কোন আবাসিক হোটেল নেই, তাই লন্ডন প্রবাসী ছোট মিয়া একটি আবাসিক হোটেলের চিন্তাভাবনা করে, হোটেল তৈরি করেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মেহমানগণ আসলে ভালো হোটেল না থাকায় আমরা সমস্যার সম্মুখীন হতাম। এই সমস্যা সম্মুখীন থেকে আমরা এখন মুক্ত হয়েছি, সুন্দর নতুন আঙ্গিকে আবাসিক হোটেল সানলাইটে এর উদ্বোধন করা হলো।।