৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
ডায়ালসিলেট ডেস্ক ::  আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
শনিবার দুপুর ৩টায় তিনি আলতাফ হোসেন সুমনের নিজ বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, মায়ের মৃত্যু সন্তানের জীবনে এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
সাক্ষাৎকালে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });