**ওসমানীনগর প্রতিনিধি:**
সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, **“ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”** সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।
এ সময় পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।