কুশিয়ারা নদীর সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমেদ চৌধুরী

সিলেট প্রতিনিধি:

কুশিয়ারা নদীর ওপর বহুল প্রত্যাশিত শিকপুর-বহরগ্রাম সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) তিনি সেতুটির নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

সেতুটি নির্মিত হলে সিলেট থেকে বিয়ানীবাজারে যাতায়াতের দূরত্ব ও সময় অনেকটাই কমে আসবে। পাশাপাশি দুই পাড়ের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

দীর্ঘদিন ধরে সেতুটির প্রত্যাশায় থাকা স্থানীয় মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, পণ্য সরবরাহ ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সেতুটির কাজের অগ্রগতি পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।