কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি খাতকে সনাতন ধারা থেকে বের করে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হবে।’
আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে ‘কৃষি রূপান্তরের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি খাতে তরুণ উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মো. ইয়াসিন বলেন, ‘কৃষিতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক বাজারজাতকরণ-সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করতেসেমিনারে আরও বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক রওশন আলম এবং কৃষি বিপণন অধিদপ্তরের কম্পোনেন্ট পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ। হবে