সিলেট

কোতোয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় হারানো ব্যাগ ও মূল্যবান মালামাল উদ্ধার

কোতোয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় হারানো ব্যাগ ও মূল্যবান মালামাল উদ্ধার

সিলেট মহানগরীর বন্দরবাজার থেকে হারিয়ে যাওয়া ব্যাগ ও মূল্যবান মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বন্দরবাজারস্থ কুদরতুল্লাহ মার্কেটের বিপরীতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় ভুলবশত এক ব্যক্তি তাঁর ব্যাগ ফেলে যান। পরে ব্যাগে থাকা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) অনুপ কুমার চৌধুরী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জালালাবাদ থানা এলাকায় সিএনজিচালক জুনেদ আহমদ (২২)-এর সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে তাঁর সহযোগিতায় হারানো ব্যাগসহ একটি স্যামসাং মোবাইল ফোন, স্বাক্ষরিত চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সব মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে পুলিশ।

পুলিশের এমন তৎপরতায় হারানো মালামাল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী।