স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এদের মধ্যে চারজন শিশু রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন ইমরান আহমদ (১৮), পিতা আফতাব আলী এবং ইমরান আহমদ (১৮), পিতা সুহেল আহমদ। তাদের বিস্তারিত পরিচয় পুলিশ সূত্রে জানা গেছে। আটক ছয়জনের মধ্যে চারজন শিশু বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্ট সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় মোঃ মাহমুদুর রহমান (১৯) নামে আরও একজনকে আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।