গোলাপগঞ্জে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।