জাতীয়

জাতীয় নিরাপত্তা জোরদারে কৌশলগত নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় নিরাপত্তা জোরদারে কৌশলগত নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

দেশের জাতীয় নিরাপত্তা জোরদার এবং উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশই প্রথম) নীতি অনুসরণ করতে হবে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা, নিরাপত্তা ও জনগণের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে।

বঙ্গভবনে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬’ এবং ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬’-এর অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ ও প্রযুক্তিগত বিপর্যয়সহ উদীয়মান বিভিন্ন নিরাপত্তা হুমকির বিষয় তুলে ধরেন।

তিনি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্য, শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগ এবং কার্যকর নেতৃত্বের বিকল্প নেই।