দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা দিয়ে ঘুমালে কোনো গুনাহ হবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে এক মুফতি জানিয়েছেন, পশ্চিম দিকে পা না দিয়ে অন্য যেকোনো দিকে মাথা বা পা রেখে ঘুমানো জায়েজ। এতে শরিয়তে কোনো নিষেধাজ্ঞা নেই।
এ বিষয়ে প্রকাশিত এক প্রশ্নের উত্তরে এ মতামত দেন জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুরের মুফতি ও মুহাদ্দিস শফিকুল ইসলাম হাটহাজারী।
প্রশ্নকারী জানতে চান, দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা দিয়ে ঘুমালে গুনাহ হবে কি না। জবাবে মুফতি বলেন, পশ্চিম দিকে পা দেওয়া ছাড়া অন্য যেকোনো দিকে মাথা বা পা দিয়ে ঘুমানো জায়েজ। এ ক্ষেত্রে শরিয়তে কোনো বিধিনিষেধ নেই।
উত্তরে ‘আল-ফাতাওয়াল হিন্দিয়া’ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় কাবার দিকে পা প্রসারিত করা মাকরূহ।
এ ছাড়া এ বিষয়ে ‘আল-মুহিতুল বুরহানি’ (৮/১০) এবং ‘ফাতাওয়ায়ে মাহমুদিয়া’ (২৯/১৭৪) গ্রন্থেরও উল্লেখ করা হয়েছে।