৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি
জামায়াত আমীরের বক্তব্যে বিএনপির ক্ষোভ,

দুঃখ প্রকাশকে ‘ইতিবাচক’ বললেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ

দুঃখ প্রকাশকে ‘ইতিবাচক’ বললেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই বক্তব্যের কারণে সমালোচনা ও জনমনে অসন্তোষ দেখা দিলে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন সিলেট জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। তাঁর দুঃখ প্রকাশকে কিছু নেতারা ইতিবাচক হিসেবে দেখলেও, বিএনপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি যথেষ্ট নয় এবং ভাষার মার্জিততা ও দায়িত্বশীলতার মানদণ্ডে লঙ্ঘন।

 

শুক্রবার (৫ জুন) বিকেলে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “প্রবীণ একজন নেতার এমন অশালীন বক্তব্য প্রত্যাশিত ছিল না। এটি সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের জন্য দুঃখজনক।”

উল্লেখ্য, সিলেটে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সমাবেশে বক্তব্যের সময় মাওলানা হাবিবুর রহমান বিএনপি সম্পর্কে কিছু মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে কুরুচিপূর্ণ ও অসংলগ্ন বলে গণ্য হয়। এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশের পর তিনি তার ফেসবুক পেজে বলেন, ‘শব্দচয়নে ভুল হয়েছে।’
নেতৃবৃন্দ বলেন, “রাজনৈতিক সংস্কৃতি ও ঐতিহ্য সৌজন্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। এই ধরনের ভাষা সিলেটের চিরচেনা সৌজন্য ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে। দায়িত্বশীল নেতাদের অবশ্যই ভাষায় শালীনতা বজায় রাখতে হবে।”

 

তারা আরও বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দেশের রাজনীতি এগিয়ে যাবে। নেতৃবৃন্দ সতর্ক করে বলেছেন, শব্দচয়নে ভুলের জন্য দায় এড়ানো যায় না। জনগণই চূড়ান্ত বিচারক। অতীতে দায়িত্বশীল নেতারা তাদের সমর্থন পেয়েছেন। অশালীন ভাষা কখনোই মানুষের মন জয় করতে পারে না।

 

 

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });