জাতীয়

নাজিরবাজার পরিদর্শনে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

নাজিরবাজার পরিদর্শনে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজার এলাকা পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

আজ বিকেলে তিনি নাজিরবাজারে উপস্থিত হয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বিয়ান উপস্থিত ছিলেন। সংসদ সদস্য দীর্ঘক্ষণ বাজারে অবস্থান করে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে সময় কাটান।