প্রতিভা খুঁজতেই নতুন কুঁড়ি: প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন। এই আয়োজনের প্রথম আসরে বিজয়ী অনেক খুদে খেলোয়াড় এখন বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ নিচ্ছে। আমরা তাদের হারিয়ে যেতে দিতে চাই না; বরং তাদের প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি পড়াশোনার সব খরচ সরকার বহন করবেআগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এর আগে আজ রোববার (২৫ অক্টোবর) বিকালে খুলনায় নতুন কুঁড়ির প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এই তথ্য জানান।

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের হাত ধরেই দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে আরও বেশি করে এগিয়ে নিয়ে আসা দরকার।খুলনার ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, খুলনা জেলা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া আগামী জানুয়ারি থেকে প্রণীত নতুন ক্রীড়া ক্যালেন্ডার অনুযায়ী খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বছরজুড়েই বিভিন্ন টুর্নামেন্ট ও খেলাধুলা সচল থাকবে।