মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পাশাপাশি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানান। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
ইশরাক বলেন, সোমবার ( ১৯ অক্টোবর ) হতে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমি উনাকে বলি—আমি পদত্যাগ করতে চাই। আমার কারণে আপনার কর্মকাণ্ড ম্লান না হয়ে যায়, দল না বিব্রত হয়। তবে মাদকের বিরুদ্ধে আমি যে শুরু করেছি, তা যেন অব্যাহত থাকে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি।’
এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই–তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে এ নিয়ে অনেক কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দল ও বিব্রত হয়েছে।
তিনি জানান, মাদককে নির্মূলের মূল উদ্দেশ্য থেকে দৃষ্টি ভিন্ন দিকে ন