সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ বোতল ফেয়ারডিলসহ আমিনুল হক (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনে চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, সিলেটের জাফলং থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় আমিনুল হকের কাছ থেকে ২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর এলাকার ফোরকান মিয়ার ছেলে।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।