সিলেটে কিশোর অপরাধের কারণ, সামাজিক প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর মিরবক্সটুলাস্থ রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে ‘Juvenile Delinquency in Bangladesh: Crisis and Remedies’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব সারওয়ার মোরশেদ শামীম, বিপিএম।
সেমিনারে কিশোর অপরাধ প্রতিরোধে পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কিশোরদের ইতিবাচক শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।