বিক্ষোভ সফল করতে সিলেট বিএনপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর সিলেটে বিক্ষোভ মিছিল করবে জেলা ও মহানগর বিএনপি।

এ উপলক্ষে বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে আজ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আগামী ২৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।