সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রাখতে হবে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, সুনামগঞ্জ সমিতি সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজকেও তারা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করে তাদের ভবিষ্যত আরো এগিয়ে নেওয়ার প্রেরণা দিচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর দরগা গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ কাওছার আহমদ এবং অর্থ সম্পাদক মো: মুস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সমিতির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুর সমিতির সভাপতি আলহাজ্ব আবুল বসর, ছাতক সমিতির সভাপতি এডভোকেট আব্দুল জলিল, সুনামগঞ্জ সমিতি সিলেটের আজীবন সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক সায়েদ মিয়া, সহ-সভাপতি নাদিরা সুলতানা, শাহ মো: হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, অধ্যাপক লে: মো: মনিরুল ইসলাম, এম. এ মুকিত, সৈয়দ নেছার আহমদ, দপ্তর সম্পাদক এটিএম তারেক, প্রবাসী কল্যাণ সম্পাদক আশরাফুর রহমান চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সদস্য প্রফেসর. ড. তোফায়েল আহমদ, অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যাপক খছরুজ্জামান, মো: কবিরুল ইসলাম, আবু তাহের মোহাম্মদ তারেক, মো: আবুল কালাম, এডভোকেট সাইদুর রহমান, রকিব উল্লাহ, আব্দুল হান্নান, সাদিকুর রহমান সাদিক, শামীম রশিদ পীর, আবুল কাশেম, আশরাফুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি