দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা ও লোগো উন্মোচন

স্টাফ রিপোর্টার:

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ও লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

উল্লেখ্য, সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক দি এইডেড হাই স্কুলেরই একজন গর্বিত প্রাক্তন ছাত্র। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপনের এই আয়োজনে অতিথি হিসেবে তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য বহন করে।

শতবর্ষ উদযাপনকে ঘিরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।