সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় স্থগিত রয়েছে সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট। বেবিচকের সর্বশেষ তথ্য বলছে, এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী। ফ্লাইট অনিশ্চয়তায় বাড়ছে যাত্রীদের দুশ্চিন্তা, দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরাসরি রুটের ৪৪টি এবং ট্রানজিট রুটের ৬৩টি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট স্থগিত রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট স্থগিত রয়েছে