স্টেইন-ওয়াকার ইউনুসদের পেছনে ফেলে রাবাদার ইতিহাস

৩৪৬ উইকেট নিয়ে এই টেস্ট শুরু করেছিলেন। কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট পান। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৩ উইকেট নিয়ে রেকর্ডবইয়ে নাম লিখিয়ে ফেলেছেন কাগিসো রাবাদা।সবচেয়ে কম বল করে দ্রুততম ৩৫০ উইকেট শিকারের ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ৩৫০ উইকেট নিতে তার লেগেছে ১৩,৮০৮ বল।এই তালিকায় দ্বিতীয় অবস্থানে তারই স্বদেশি ডেল স্টেইন।

১৪,৭১৯ বল করে ৩৫০ উইকেটের ক্লাবে ঢুকেছিলেন সাবেক এই পেসার।পাকিস্তানের ওয়াকার ইউনুসের ৩৫০ উইকেট নিতে লেগেছিল ১৪,৯০৫ বল, তিনি তৃতীয় অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল ১৬,২৮৫ বল এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ১৬,৯০৮ বলে ৩৫০ উইকেট নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে।একটা জায়গায় অবশ্য স্বদেশি স্টেইনকে ছাড়াতে পারেননি রাবাদা। এখনও দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম ইনিংসে ৩৫০ উইকেটের মালিক স্টেইন।স্টেইনের ৩৫০ উইকেট নিতে লেগেছে ৬৯ টেস্ট, রাবাদার লাগলো ৭৫টি।