ফয়সল আহমদ সিলেট প্রতিনিধি:
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় তিন উপজেলার মুক্তিযোদ্ধা দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, সিলেট জেলা।