এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নভেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান, সাজা ও ক্রোকি পরোয়ানা, তদন্তাধীন ও বিচারাধীন মামলার পরিসংখ্যান, অপমৃত্যু মামলার বিবরণী, মাদকদ্রব্য নিষ্পত্তি এবং তদন্তাধীন সিআর মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

এ সময় পুলিশ কমিশনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং মামলাগুলোর তদন্ত ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক ও পেশাদার হওয়ার নির্দেশনা প্রদান করেন।

সভায় দায়িত্ব পালনে সফলতার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করেন পুলিশ কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) অলক বিশ্বাসসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ।