৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় দেড় লাখ বিড়ি পুড়িয়ে ধ্বংস

ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে জব্দকৃত প্রায় দেড় লাখ পিস ভারতীয় নাসির উদ্দিন বিড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে কুলাউড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে এসব ভারতীয় বিড়ি ধ্বংস করা হয়।আদালতের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে এসব বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান ও বিদ্যুৎ পুরকায়স্থ প্রমুখ।কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ধ্বংসকৃত ১ লাখ ৪৯ হাজার ভারতীয় নাসির বিড়ি গত আগস্ট মাসে আটক করা হয়।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });