ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে লন্ডনে সরকারি নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিতকে ।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ দুই বছর কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।