জগন্নাথপুরে নিরাপদ অভিবাসনবিষয়ক সভা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেবের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর আব্দুর রহিম ও জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিরুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রজ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য একা রানী গোপ, ফজর আলী, খালেদা বেগম, জাহেদা বেগম, আখি ধর প্রমুখ।

এছাড়াও স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রকল্পটিতে সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। ‘ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এ প্রকল্পটি বিদেশফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একীভূত করার লক্ষ্যে কাজ করছে।