১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টিলাগড়ে ইয়াবাসহ র‍্যাবের হাতে ২ জন আটক

ডায়ালসিলেট::সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৭৩০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‍্যাব। রবিবার বিকেলে এই অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন এর নেতৃত্বে টিলাগড় এলাকায় অভিযান পরিচালনা করে রবিবার বিকেল ৫টার দিকে। অভিযানে ৭৩০ পিস ইয়ায়াবসহ দুই জনকে আটক করা হয়। তারা হলো – ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মাজিয়ালী গ্রামের মৃত নাসির শেখের ছেলে মো. আক্কাছ আলী (৫৬), একই এলাকার কয়রা কান্দা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. ফকরুল (৪৫)। তাদের দুই জনকেই শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।