সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৫১ জন আটক, হকার উচ্ছেদে আটক আরও ১৩ জন

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই ও মাদকবিরোধী কার্যক্রম এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মহানগরীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, থানাভিত্তিক আটকের সংখ্যা হলো— কোতোয়ালি মডেল থানা থেকে ৬ জন, জালালাবাদ থানা থেকে ১৬ জন, এয়ারপোর্ট থানা থেকে ৮ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ১২ জন, মোগলাবাজার থানা থেকে ১ জন এবং শাহপরাণ (রহ.) থানা থেকে ৮ জন। সব মিলিয়ে আটক করা হয়েছে ৫১ জনকে।

এদিকে, মহানগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক করতে কোতোয়ালি মডেল থানা এলাকায় পৃথক হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ৩০ থেকে ৪০ জন হকারকে উচ্ছেদ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।