স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে আটক ৩৩ জনকে সিলেট মহানগরী আইন, ২০০৯ অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নগরীর যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।