১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

ডায়াল সিলেট ডেস্ক ::রাজশাহীর বাঘা উপজেলা থেকে মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২) নামে যাবজ্জীবন দণ্ডিত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হওয়া লিটন জেলার বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

 

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই লিটন পলাতক ছিলেন।

 

 

লিটনকে গ্রেফতারের পর বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।