১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) নামের এ চুক্তির আওতায় আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর হলেও পরে তা আরও পাঁচ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিধান রাখা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রায় এক বছরের আলোচনার পর গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্