সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা যুবদল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নগরের কাজিরবাজার তোপখানায় অবস্থিত সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সহসভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে সফলভাবে উদযাপন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি কর্মসূচির মাধ্যমে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দিতে হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা প্রয়োজন।
সভায় বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বক্তব্য দেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।