‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদসাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অফিস সহায়ক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্