জাতীয়

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে দুর্নীতিমুক্ত সমিতি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে দুর্নীতিমুক্ত সমিতি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার:

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সমবায় সমিতিগুলোর মধ্যে দুর্নীতির কারণে অধিকাংশ সমিতি নষ্ট হয়ে গেছে এবং তাদের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কাজ করছে।

রাষ্ট্রপতি বলেন, সমবায় আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ আন্দোলনকে সফল ও কার্যকর করতে হলে সমবায় সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে।

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।