সিলেটের কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে সাবেক বিএনপি নেতা মোহাম্মদ বাশারের বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এমন উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল অতিথিদের সরব উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।