কৃষি বিপণন অধিদপ্তর নেবে ৯৭ জন

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১২তম থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির পদে ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: মাঠ ও বাজার পরিদর্শক ৫টি, (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কৃষিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৯টি, (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দের সর্বনিম্ন গতি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ১টি, স্থায়ী (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ৩টি, (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক (ভারী) ১টি, (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩৯টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ১টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৩৮টি, (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা dam.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।