খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হন। পরে সকাল ৯টার দিকে আলমনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হন।দুর্ঘটনা দুটির পর নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।দুর্ঘটনা দুটির পর নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।