জগন্নাথপুরে গানে গানে মরমি কবি সাধক রাধারমণ দওের স্মরণ 

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রখ্যাত সাধক মরমি কবি রাধারমণ দত্তের ১১১ তম মৃত্যুর বার্ষিকীর স্মরণ উৎসব। নলজুর নদীর কোল ঘেঁষে পরিষদ চত্বর চত্বরে বিশাল মঞ্চ। চত্বর ভর্তি মানুষ। ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা। হাজারো মানুষ অপেক্ষায়। কখন মঞ্চে আসবেন ‘ধামাইল ও শিল্পী দলের সদস্যরা। একসময় মঞ্চে আসেন তাঁরা। তাঁদের টানা পাঁচ ঘণ্টার মনমাতানো পরিবেশনায় মুগ্ধ নলজুর তীরের শ্রোতা-দর্শকেরা।
রাধারমণ দত্তের জন্মভূমি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৩ নং ওয়াডের কেশবপুরে গ্রামে দুই দিন উৎসব হয় জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে গত মঙ্গলবার ছিল উৎসবের শেষ দিন। সমাপনী আয়োজনের মূল আকর্ষণ ছিল টেলিভিশনের শিল্পী লাভলী দেব, বাউলা দিপু, মোহিনী ধামাইল সংঘ
বর্ণিতা পুরকায়স্থদল।
সন্ধ্যায় শুরু হয় সমাপনী আলোচনা। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন লোককবি রাধারমণ দওের প্রপৌত্র সন্তান ,অধ্যক্ষ ও লেখক বাংলাদেশ বেতার ও সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। জগন্নাথপুর সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহসীন উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার উপ সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী। এডভোকেট জিয়াউর রহিম শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী।
আলোচনার পর শুরু হয় রাধারমণের গান। রাত নয়টায় মঞ্চে ডাকা হয় মোহিনী ধামাইল সংঘ
বর্ণিতা পুরকায়স্থসহ দল, ও টেলিভিশন শিল্পী লাভলী দেব ও বাউলা দিপু সদস্যদের। মাইক্রোফোন রাধারমণ দওের প্রপৌত্র সন্তান অনিমেষ বিজয় চৌধুরী তিনি বলেন ‘এই মাটির সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। জন্মের সম্পর্ক। এই হাওর এলাকা লোকগানের খনি। আমরা দিতে নয়, নিতে এসেছি।’ এটা কালিকা প্রসাদের বিনয়। উৎসব রাধারমণের হলেও তাঁরা স্মরণ করেন এ জনপদের সব বাউল, কবি ও সাধককে।
একে একে শিল্পী সদস্যরা গেয়ে শোনান রাধারমণের ‘ভ্রমর কইও গিয়া/ শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া…’, ‘রাই গো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া…’, ‘নদীর কূল পাইলাম না…’; জ্বলে গিয়েছিলাম শুই,,, জলে যাইও নারে ,,,,,’ শীর্ষক গান।
সমাপনী বক্তৃতায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, ‘মরমি সাধক রাধারমণ দত্তকে নিয়ে এত বড় আয়োজন আর হয়নি। সবার সহযোগিতা থাকায় করতে পেরেছি। আমরা খুশি, দুই দিনের উৎসবের মাধ্যমে আমরা রাধারমণকে মানুষের ভাবনায় ঢুকিয়ে দিতে পেরেছি। এখন তাঁর সৃষ্টি ও দর্শনের চর্চা বাড়াতে হবে।।