জ্বালানি সংকটের কারণ ও সরকারের পদক্ষেপ তুলে ধরে  প্রচারপত্র বিতরণ

 

দেশে চলমান জ্বালানি (তেল ও গ্যাস) সংকটের উৎপত্তি, এর পেছনের কারণ এবং সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নাগরিকদের অবহিত করতে নোয়াখালীতে জবাবদিহিতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি সংকটের বাস্তব চিত্র সম্পর্কে জনগণকে অবহিত করা, এ বিষয়ে ছড়িয়ে পড়া অপপ্রচারের জবাব দেওয়া এবং সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা ও জবাবদিহিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি জ্বালানি সংকটের কারণ ও তা নিরসনে সরকারের পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।