সিলেট

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
শিরোনাম

সিলেটের কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটের শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর হঠাৎ ঢাকায় পিটার হাস, সফর ঘিরে কৌতূহল সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা সিলেটের স্বাস্থ্যখাতে আসছে বড় পরিবর্তন, হবে একাধিক হাসপাতাল শতবর্ষে পা রাখছে এইডেড হাই স্কুল: আজ লোগো ও স্লোগান উন্মোচন শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা


প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪

অন্যান্য

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
email sharing button

ছবি: সংগৃহীত

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ ঘোষিত তিন দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮)-এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য clন- ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ। এছাড়া সভায় জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আওতাধিন বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

এর আগে সংগঠনের পক্ষ থেকে ৮ নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু এতেও কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় ১২ নভেম্বর অনুষ্ঠিত পরিষদের সভায় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষনা করা হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে- ১। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার; ২। সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে বহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং ৩। সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, কদমতলী টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে নেতাদের জড়িত থাকার প্রমাণ না মিললেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্রে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অবিলম্বে মামলা থেকে তাঁদের নাম প্রত্যাহার করতে হবে। নগরীর বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের পার্কিংয়ে বাধা দেওয়া হচ্ছে। পার্কিং করলে মামলা দেওয়া হচ্ছে।

অন্যদিকে ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালান গ্রহণ করা হলেও নম্বর দেওয়া বন্ধ রয়েছে। এসব দাবিতে আগামী সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করার জন্য পরিবহন মালিক শ্রমিকদের প্রতি জোর দাবি জানান তারা।